গোসলের ফরজ ও আহকামে শরীয়তগুলো কী কী?

  •  গোসলের ফরজ :

       গোসলের ফরজ ৩টি। ১) গড়গড়াসহ কুলি করা। ২) নাকের মধ্যে পানি দেয়া। ৩) সমস্ত শরীর ধোঁয়া। 

  • ধারাবাহিক ভাবে গোসলের আহ:কামে শরীয়ত গুলো হল :
  1. গোসলের শুরুতে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। 
  2. নিয়ত করা মুস্তাহাব। 
  3. কিবলা মুখি হয়ে গোসল করা মুস্তাহাব। 
  4. দুই হাত কব জ্বী পর্যন্ত ধৌত করা সুন্নাত। 
  5. একবার গড়গড়া সহ কুলি করা ফরজ। (রোজা ব্যতীত)
  6. ৩ বার কুলি করা সুন্নাত। 
  7. তিনবারের বেশি কুলি করা মাকরুহ।
  8. একবার নাকের ভিতরে পানি দেয়া ফরজ।
  9. তিনবার নাকের ভিতরে পানি দেয়া সুন্নাত। 
  10. তিনবারের বেশি পানি দেয়া মাকরুহ।
  11. শরীরের কোন স্থানে নাপাক থাকলে তা ধৌত করা সুন্নাত। 
  12. একবার সমস্ত শরীর ধোঁয়া ফরজ। 
  13. তিনবার সমস্ত শরীর ধোঁয়া সুন্নাত। 
  14. প্রয়োজনের বেশি পানি ব্যবহার করা মাকরুহ। 
  15. শরীর মেঝে ঘসে গোসল করা মুস্তাহাব। 
  16. নির্জন জায়গায় গোসল করা সুন্নাত। 
  17. গোসলের সময় কথা না বলা মুস্তাহাব। 
  18. মাঝামাঝি পরিমান পানি খরচ করা মুস্তাহাব। 
  19. গোসল শেষে উঁচু স্থানে পা রেখে ধোঁয়া (যদি বদ্ধ পানি হয়) সুন্নাত। 
  20. মোটা কাপর দিয়ে গা মুছা মুস্তাহাব।

Comments

Popular posts from this blog

সুলাইমান (আ:) ও তিমি মাছের অবাক করা ঘটনা :

Doa in prostration (সেজদায় দুয়া)